শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

ডেস্ক রিপোর্ট / ৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩ট ট্রান্সফরমার এবং বিদ্যুৎ লাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দুপুর সাড়ে ১২টা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২টা থেকে প্রায় ঘন্টাব্যাপী আকস্মিক কালবৈশাখি ও বজ্রসহ ঝড়ের তান্ডবে এই ক্ষয়ক্ষতি হয়।

জানা যায়, শুক্রবার দুপুরে বজ্রবৃষ্টি ও কালবৈশাখি ঝড়ের কারণে গাছ ও খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ লাইনের ক্ষতি সাধিত হয়। শমশেরনগর বাজারের সবুজবাগ আবাসিক এলাকায় তিনটি ট্রান্সফরমার ভেঙ্গে রাস্তায় পড়ে গেছে।

এছাড়া অন্যান্য আরো কয়েকটি স্থানে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী ঝড়ে গাছের ডাল ভেঙ্গে বিদ্যুৎ লাইন ছিড়ে যায়। ফলে দুপুর থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত উপজেলার অধিকাংশ স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের পর বিদ্যুৎ কর্মীরা ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ জানান, কালবৈশাখি ঝড়ে কয়েকটি স্থানে গাছ, বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে কয়েকটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামত করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর