হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে অন্যত্র বদলি করা হয়।
দায়িত্ব পালনকালে জহিরুল ইসলাম সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য স্থানীয় মানুষের কাছে সুনাম অর্জন করেন। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমনে তাঁর বিভিন্ন উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়ায়। বিশেষ করে বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের অভিযোগ গুরুত্ব দিয়ে শুনতেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করতেন। ফলে অল্প সময়েই তিনি একজন সৎ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পান।
পুলিশ সুপার জানান, “প্রশাসনিক স্বার্থে নিয়মিত বদলির অংশ হিসেবে তাঁকে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের বৈধ আদেশ পালনে শৈথিল্য প্রদর্শনের কারণে তাঁকে দূরবর্তী স্টেশন পাঠানো হয়েছে।”
তবে তাঁর বদলির খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাঁর কর্মদক্ষতা ও মানবিক আচরণের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।