শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি মৌলভীবাজারে আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার চা বাগানে বর্ণাঢ্য আয়োজনে ফাগুয়া উৎসবের উদ্বোধন ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু, শতভাগই অনলাইনে কমলগঞ্জে সমাজসেবা কার্যালয়ে ভোগান্তি: ৪ বছরেও মিলছে না বিধবা ভাতার বরাদ্দ! কিভাবে খামেনিসহ ইরানের শীর্ষ সব নেতার অবস্থান খুঁজে পেল? ইরানের স্কুলে হামলায় নিহ/ত বেড়ে ১০৮

কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী

ডেস্ক রিপোর্ট / ৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এমপির একমাত্র পুত্র, তরুণ সমাজসেবক ও কমলগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মুঈদ আশিক চিশতী কমলগঞ্জের জেমস সমাজ কল্যাণ পরিষদের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেছেন। এ সময় তিনি ক্লাবটির উন্নয়ন কার্যক্রমে আর্থিক সহযোগিতাও প্রদান করেন।

বুধবার (৪ মার্চ) রাতে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি পরিষদের সদস্যদের হাতে জার্সি ও ক্রীড়া সামগ্রী তুলে দেন। জেমস সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে জার্সিগুলো গ্রহণ করেন সংগঠনের সভাপতি জেনার আহমেদ এবং সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সামু।

এ সময় বক্তব্যে মুঈদ আশিক চিশতী তরুণ প্রজন্মকে মাদক ও নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, সুস্থ ও সবল সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধনও দৃঢ় করে। তাই যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলি, সমাজসেবক মুন্না চৌধুরী, সাংবাদিক সুলেমান মানিক ও রুহুল ইসলাম হৃদয়সহ স্থানীয় তরুণ সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে জেমস সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ মুঈদ আশিক চিশতীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার সামাজিক ও ক্রীড়া উন্নয়নে তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। জার্সি বিতরণ শেষে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর