বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মৌলভীবাজার জেলা শাখার আওতাধীন কমলগঞ্জ উপজেলা শাখার আংশিক কমিটি আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। জেলা কমিটির সিদ্ধান্তক্রমে এ কমিটি অনুমোদন করা হয়।
অনুমোদিত কমিটিতে আবেদুর রহমান আবেদকে সভাপতি ও শিহাব খানকে সহ-সভাপতি করা হয়েছে। শেখ সোহান উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং নজরুল ইসলামকে সহ-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফ হাসান। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ আবেদ মিয়া ও জাকির হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক তামিম আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ এবং অর্থ সম্পাদক নাজিম উদ্দিন মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সাহিত্য সম্পাদক ইমদাদ আহমদ, সমাজসেবা সম্পাদক সুমাইয়া বেগম, ক্রীড়া সম্পাদক জাকারিয়া, রাজনৈতিক শিক্ষা ও পাঠ্যচিত্র সম্পাদক রাকিব আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক জামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আলামিন, আইন বিষয়ক সম্পাদক ইয়াসিন এবং সামাজিক ও যোগাযোগ সম্পাদক তারেক।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন খলিল, রিমন, সাওন, আকরাম, মোঃ নিরব আহমেদ ও সোহাগ আহমেদ।
জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এ কমিটি আগামী ৬ মাস সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।