শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

কমলগঞ্জে শতাধিক রোজাদারকে ইফতার করালেন শেখ জহির উদ্দিন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: / ৯১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে শতাধিক রোজাদারদের মাঝে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন মরহুম হাজী শেখ আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ জহির উদ্দিন।

মঙ্গলবার (২৫মার্চ) উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের জামেয়া হোসাইনিয়া সোনারগাঁও (বলরামপুর) মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম মোয়াজ্জিম এই ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।

জানা যায়, প্রতি বছরের ন্যায় এবছরও মরহুম হাজী শেখ আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ জহির উদ্দিন এর সৌজন্যে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জামেয়া হোসাইনিয়া সোনারগাঁও (বলরামপুর) মাদ্রাসার মোহাদ্দিস মাওলানা অলী আহমদ জাকির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য বৃন্দ,শিক্ষার্থী ও এলাকার প্রবীন মুরব্বীগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক সালাহউদ্দিন শুভ, পিন্টু দেবনাথ, রুহুল ইসলাম হৃদয়, জায়েদ আহমেদ, এম. মুমিনুল ইসলাম প্রমুখ। পরে এক দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ আব্দুল আহাদ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর