শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

কমলগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ সদর ইউনিয়ন এর আয়োজনে কমলগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত ইফতার মাহফিল উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা এবং পরবর্তী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. এবাদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুর রব।

সদর ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক মো. আব্দুল বাছির এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের সভাপতি অধ্যক্ষ মো. মাসুক মিয়া, সাধারণ সম্পাদক এড. কামরুল ইসলাম, ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশিদ, কমলগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মো. আব্দুল হাই, শ্রমিক কল্যান ফেডারেশন কমলগঞ্জ শাখার সভাপতি মো. আব্দুস সালাম, শ্রমিক কল্যান ফেডারেশন সদর ইউনিয়ন এর সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাউছার আজাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সালাহউদ্দিন শুভ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিশেষে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন উলামা বিভাগ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা বাহার আলী।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর