শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট / ২২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫

মৌলভীবাজারে এক আওয়ামীলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় কিছু নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলায়। ছিনিয়ে নেওয়া ওই নেতা সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আহমদ উদ্দিন। এ ঘটনায় সোমবার (১০ মার্চ) ৪ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

এর আগে রোববার রাতে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে অভিযান চালিয়ে হাজী আহমদ উদ্দিনকে আটক করে শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটক হাজী আহমদ উদ্দিনকে পুলিশ সদস্যরা মোটরসাইকেলে তুলতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই সিপু দাস জানান, আমরা আওয়ামীলীগ নেতা হাজী আহমদ উদ্দিনকে গ্রেফতার করে নিয়ে আসার সময় তাদের লোকবল বেশি থাকায় তারা তাকে ছিনিয়ে নেয়। পরবর্তীতে অভিযান চালিয়ে আসামি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে আটক করার চেষ্টা অব্যাহত আছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর