শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

সন্ত্রাস চাঁদাবাজদের কোন দলীয় পরিচয় হতে পারে না- মহসিন মিয়া মধু

ডেস্ক রিপোর্ট / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নে বিএনপি কর্তৃক তারেক রহমানের পক্ষে ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির নেতা ও সাবেক মেয়র মহসিন মিয়া মধু বলেন- সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাকারবারি, দখলবাজ, দাঙ্গাবাজ, এবং চোর ডাকাতদের কোন দলীয় পরিচয় হতে পারে না। তাদের পরিচয় শুধুই অপরাধী। আর অপরাধীদের স্থান বিএনপিতে হবে না।

বিএনপি একটি ঐতিহ্যবাহী দল, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় বলে আসছেন নেতাকর্মীদের অসামাজিক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখতে এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে। দল নির্দেশ দিয়েছে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে সর্বস্তরের মানুষকে এক এক কাতারে নিয়ে আসতে যেখানে কোন বৈষম্য থাকবে না। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ও পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ইফতার মাহফিল করছি। এতে সকল স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে।

সোমবার (১০ই মার্চ) শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ইফতার ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ও উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।

এ সময় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আতিকুর রহমান জরিপ, আহবায়ক কমিটির সদস্য এম এ কাইয়ুম, এমদাদুল হক,আব্দুর রহিম, আবুল হোসেন, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের প্রায় দুই হাজার মানুষ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর