সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বান্ধবীকে জন্মদিনের উপহার দিতে জুতা চুরি, অতঃপর…

অনলাইন ডেস্ক রিপোর্ট / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
রাজধানীর পান্থপথে জুতা চুরির সময় জনতার হাতে ধরা পড়েন ইবতেশাম রহমান আলফি

রাজধানী ঢাকার পান্থপথে মসজিদ থেকে জুতা চুরির পর ‘পিস্তল’ বের করে ভয় দেখানোর চেষ্টা করা ইবতেশাম রহমান আলফিকে (১৮) আটক করেছে পুলিশ। তিনি মোহাম্মদপুরের বাসিন্দা। ইবতেশাম আলফি নিজেকে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পান্থপথের এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের কাছে একটি মসজিদে এমন ঘটনা ঘটে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলফি জানিয়েছেন, বান্ধবীকে জন্মদিনের উপহার দিতে জুতা চুরিতে নেমেছিলেন তিনি। তার স্বীকারোক্তির বরাতে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন কলাবাগান থানার ওসি মো. মোক্তারুজ্জামান। তার কাছে পাওয়া পিস্তলটি আসল নয় বলেও জানিয়েছে পুলিশ।

আলফির দাবি, বান্ধবীর জন্মদিনে ভালো কোনো উপহার দিতে চেয়েছিলেন তিনি। নিজের হাতে টাকা নেই, মা–বাবার কাছেও টাকা চেয়ে ব্যর্থ হয়েছেন। এরপর তিনি বিভিন্ন স্থান থেকে জুতা চুরি করতে শুরু করেন। 

ইচ্ছে ছিল, এসব জুতা বিক্রির টাকা দিয়ে কিনবেন উপহার। তবে তার আগেই বুধবার দুপুরে রাজধানীর পান্থপথে জুতা চুরির পর তিনি ধরা পড়েন। এ সময় সঙ্গে থাকা খেলনা পিস্তল বের করে সবাইকে ভয় দেখিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন তিনি।

বিষয়টি নিয়ে ওসি মো. মোক্তারুজ্জামান বলেন, ‘আটক তরুণ নিজেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছেন। তার কাছে পাওয়া পিস্তলটি দেখতে আসলের মতো। ৫৪ হাজার টাকা দিয়ে তিনি বসুন্ধরা সিটি শপিং মল থেকে এটি কিনেছেন বলে জানান। সেটি নিয়েই তিনি জুতা চুরি করেন। ধরা পড়লে গুলি করার ভয় দেখান। তবে বাস্তবে ওই পিস্তলে গুলি ভরার কোনো সুযোগ নেই।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর