সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

গরু চোর সিন্ডিকেটের প্রধানকে গ্রেফতার করায় ওসির বাড়ি থেকে গরু লুট!

অনলাইন ডেস্ক / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ মার্চ, ২০২৫

গরু চুরির ঘটনা ঘটেছে কক্সবাজারের পেকুয়া-বরইতলী সড়কে। চুরির সময় বাসিন্দারা টের পেয়ে চোর বলে চিৎকার করলে গুলি ছুড়ে পিকআপে গরু নিয়ে চোরেরা পালিয়ে যায়। রবিবার (২ মার্চ) রাত সোয়া একটার দিকে পেকুয়া-বরইতলী সড়কের পূর্হাব মেহেরনামা সালাহউদ্দিন ব্রিজ নামক এলাকার মাস্টার আহমদ কবিরের বাড়িতে গরু চুরির ঘটনাটি ঘটে।

গরুগুলো পালন করতেন মাস্টার আহমদ কবিরের ছেলে মনিরুল কবির রাশেদ। তার বড়ভাই জাহেদুল কবির চট্টগ্রাম শহরের চকবাজার থানার ওসি।

স্থানীয়রা জানায়, চকরিয়া-পেকুয়ায় গরু চুরির ঘটনা অহরহ। অনেককে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে গরু চুরির জন্য। গরু চোর সিন্ডিকেটের প্রধান সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোসাইনকে গ্রেফতার করা হলেও থামেনি গরু চুরি।

স্থানীয়দের ধারণা, সম্প্রতি চট্টগ্রামের চকবাজার থানা এলাকা থেকে গরু চোর সিন্ডিকেটের প্রধান নবী হোসাইনকে গ্রেফতার করেন থানার ওসি জাহিদুল কবির। এই ক্ষোভ থেকেই ওসির গ্রামের বাড়ি থেকে গরু লুট করার ঘটনা ঘটে থাকতে পারে।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পেকুয়া থানা পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা গণমাধ্যমকে জানান, ভুক্তভোগীরা লিখিতভাবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর