শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন

ডেস্ক রিপোর্ট / ৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ মার্চ, ২০২৫

“বন্যপ্রাণী সংরক্ষণে অর্থায়ন, মানুষ ও ধরত্রীর উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে কমলগঞ্জ বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৫ পালিত হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সহ ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনা বেগমের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক(এসিএফ)জামিল মোহাম্মদ খাঁন।

আলোচনায় অংশগ্রহন করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম, ট্যাুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ কামরুল হাসান চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক পিন্টু দেবনাথ, নির্মল এস পলাশ, পৌর বিএনপির যুগ্ম- আহবায়ক শফিকুর রহমান, সিএমসি কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা, লাউয়াছড়া পুঞ্জি প্রধান ফিলা পত্নী প্রমুখ।

সভায় বক্তারা বন্যপ্রানী রক্ষায় সচেতনতার পাশাপাশি একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় বন বিভাগের বিভিন্ন বিট কর্মকর্তা,সিএমসির সদস্য ও সিপিজি’র সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর