শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

রমজানে কালবৈশাখী ও শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক / ৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২ মার্চ, ২০২৫

চলতি মার্চ মাসে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্র স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। মার্চ মাসে দেশের কোথাও কোথাও কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক বা দুইটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আজ থেকে শুরু হয়েছে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। ফলে রমজান মাসে হতে পারে কালবৈশাখী, রয়েছে তাপপ্রবাহের আভাস।

রোববার (২ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামের সই করা মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

মাসব্যাপী এই পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। তবে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া একদিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর