শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

কমলগঞ্জে জাতীয় ভোটার দিবস পালন

ডেস্ক রিপোর্ট / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২ মার্চ, ২০২৫

“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৭ম জাতীয় ভোটার দিবস পালন করেছে উপজেলা নির্বাচন কমিশন।

রবিবার (২মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা”র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ডি.এম. সাদিক আল শাফিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন জামায়াতের আমীর মো. মাসুক মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন,দীর্ঘ ১৬ বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোট প্রয়োগ একজন নাগরিকের অধিকার সেটাও জানতোনা বাংলাদেশের এই প্রজন্মের মানুষ। জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে পতনের মাধ্যমে এই প্রজন্ম সঠিক ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের স্বপ্ন দেখছেন। এরই ধারাবাহিকতায় “তুমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে” প্রতিপাদ্যকে সামনে রেখে নিরপেক্ষ ভোট প্রয়োগ ব্যবস্থার কাজ করছে সরকার।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর