শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

কমলগঞ্জে লোকালয়ে আসা হরিণ লাউয়াছড়া বনে অবমুক্ত

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয়ে বেরিয়ে আসা একটি চিত্রা হরিণ ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। শনিবার (১ মার্চ) বিকালে বন থেকে দলছুট একটি চিত্রা হরিন কমলগঞ্জের সদর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের গন্ডামারা এলাকার রাজা মিয়ার বাড়িতে ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান।

স্থানীয়রা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত দুইদিন আগে আগুন লাগে। হয়তো আগুনের তাপের কারণে বন থেকে লোকালয়ে বেরিয়ে এসেছে। পরে হরিণটিকে আটক করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করে এলাকাবাসী।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, ‘উদ্ধারকৃত হরিণটি সুস্থ থাকলে রাতে কমলগঞ্জের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে। ধারণা করা হচ্ছে, হরিণটি পাশের বন বিট এলাকা থেকে লোকালয়ে বেরিয়ে এসেছিল।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর