শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

চলন্ত ট্রেনে ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক / ৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫

সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে পাহাড়িকা ট্রেনে এক যাত্রীর কাছ থেকে ছিনতাই করার সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চুরি জব্দ করা হয়েছে।

শনিবার (১ মার্চ) দুপুরে মোগলাবাজার রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিলেট রেলওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজন হলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে হারুন মিয়ার ছেলে গালকাটা আলাল (২০) ও সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান বাসিন্দা মো. ইমন হোসেন। তারা সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় ও কিন ব্রিজের পাশে ভাসমান অবস্থায় বসবাস করে আসছে।

সিলেট রেলওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল কুদ্দুস বলেন, সিলেটে থেকে পাহাড়িকা ট্রেন ঢাকা যাওয়ার পথে এক যাত্রীর কাছ থেকে ছিনতাই করতে গিয়ে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর