সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৩৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বসতঘরে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন।

উপজেলার গোয়ালবাড়ি এলাকার ভাঙারপার গ্রামে মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাইয়ুম জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে ফয়জুর রহমানের বাড়িতে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে পড়ে। এতে ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান স্বামী-স্ত্রীসহ তিন সন্তান।

এ ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা সিলেটে এমএজি ওসমানী হাসপাতালে রেফার করেন।

জুড়ী থানার ওসি এস এম মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর