রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

কুমিল্লায় দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রদলকর্মী নিহত, গুলিবিদ্ধ ৪

ডেস্ক রিপোর্ট / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

কুমিল্লার শাসনগাছা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জামিল হাসান অর্ণব (২৭ ) নামে এক ছাত্রদলকর্মী নিহত হয়েছেন। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন চার জন।

শুক্রবার বেলা আড়াইটার দিকে শাসনগাছা মধ্যমপাড়া আবুল কাশেম গং ও মোলা বাড়ির রাব্বি ও সাক্কু গংদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত অর্নব শাসনগাছা মধ্যমপাড়ার আজহার মিয়া ছেলে। তিনি শাসনগাছা বাস টার্মিনালের সততা বাস সার্ভিসের ম্যানেজার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী এবং ছাত্রদলকর্মী ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন, নাজমুল জামান অনিক (২৮), চেয়ামত উল্লাহ (৩৫), নুরুল আফসার মোহন (২২) ও নাজমুল হাসান (২৬)।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত পরে বলবো।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর