সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

কমলগঞ্জের ‘দলই’ চা-বাগানে পাতা সংগ্রহ শুরু

সালাহউদ্দিন শুভ / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

পূজা-অর্চনা, কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল, গীতাপাঠসহ আনুষ্ঠানিকতা সম্পন্নের মধ্যো দিয়ে উৎপাদনের কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই চা বাগানে চা পাতা সংগ্রহ কাজের উদ্বোধন করা হয়েছে। ব্যক্তি মালিকানাধীন দলই বাগানে চা পাতা তোলার কাজ উদ্বোধন করেন সিলেট টি কোম্পানির দলই চা বাগানের ব্যবস্থাপক মো. আসগর আলী।

বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রমিকদের আনুষ্ঠানিকতা শেষে চা বাগানের ২০ নম্বর সেকশনে পাতা চয়নের উদ্বোধন করা হয়। এরপর গত বছরে যারা সবচেয়ে বেশি দায়িত্বের সঙ্গে পাতা তোলার কাজ করেছে তাদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন দলই চা বাগানের ব্যবস্থাপক মো. আসগর আলী, সহকারী ব্যবস্থাপক বদরুল হুদা চৌধুরী, সর্দার লছমি ভর, টিলা ক্লার্ক সুনীল তাতী, হেড টিলা ক্লার্ক অমল কান্তি বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শীব নারায়ণ শীল, বাগান পঞ্চায়েত নেতা রবীন্দ্র বাউরী, মহিলা শ্রমিক খোদেজা বেগম, আচামা মান্দ্রাজী ও গনমাধ্যমকর্মী সংবাদকর্মী মোঃ তোফাজ্জল হোসাইন প্রমুখ।

পরে চা পাতা চয়নের মাধ্যমে মৌসুমের প্রথম পাতি উত্তোলন শুরু করেন নারী শ্রমিকরা। আলোচনা অনুষ্ঠানে বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকরা চায়ের আশাতীত উৎপাদনের আশা প্রকাশ করেন। পরে চা পাতা চয়নের উদ্বোধন করেন সিলেট টি কোম্পানি লিমিটেডের দলই চা বাগানের ব্যবস্থাপক মো. আসগর আলী।

দলই চা বাগানের সেকশনে চা গাছে নতুন কুঁড়ি সবুজের শোভা বর্ধন করেছে। সতেজতায় হাসছে চা বাগান। বাগান কর্তৃপক্ষ ও চা শ্রমিকরাও চা পাতা উত্তোলনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সাধারণত ডিসেম্বরে মৌসুমের শেষে চা গাছ ছাঁটাই বা কলমের পর নিয়মানুযায়ী দু’তিন মাস চা বাগানে চা পাতা উৎপাদন বন্ধ থাকে। ফলে চা কারখানাও অলস থাকতে হয়। সেচ সুবিধা ও বৃষ্টিপাতের কারণে নতুন কুঁড়ি গজানোর পর আনুষ্ঠানিকভাবে চা পাতা চয়নের মাধ্যমে শুরু হয় চায়ের উৎপাদন। এ বছরও এর কোনো ব্যতিক্রম ঘটেনি।

বাগানের ব্যবস্থাপক মো. আসগর আলী বলেন, ‘গত বছর এ চা বাগানে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৬ লক্ষ ১৬ হাজার ৫শত ২৩ কেজি। এ বছর দলই চা বাগানে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ লাখ কেজি।

তিনি আরো বলেন, দানবীর রাগীব আলী নিজের কোনো স্বার্থ ব্যতীত শ্রমিকদের স্বার্থেই দলই চা বাগান চালু রেখেছেন। তারই ধারাবাহিকতায় মৌসুমের প্রথম এ বছর চা পাতা চয়নের উদ্বোধন করা হচ্ছে। শ্রমিকদের আন্তরিকতার মধ্য দিয়ে আশাতীত উৎপাদন সম্ভব হবে বলে তিনি দাবি করেন। এসময় মোটোফোনে বাগান মালিক রাগিব আলী বাগানের ব্যবস্থাপককে বলেন রমজান মাসে বাগানে এসে সকল শ্রমিকদের সাথে দেখা করে কথা বলবেন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর