সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

মৌলভীবাজারে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ: আসামি কালা গ্রেফতার

সালাহউদ্দিন শুভ / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

মৌলভীবাজার জেলার জুড়ীতে প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি জাহাঙ্গীর আলম কালাকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। ধর্ষণের মামলার পর থেকে সে পলাতক ছিল। বুধবার (১৩ মার্চ) সকালে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থীটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। গত সোমবার (৪ মার্চ) ওই শিক্ষার্থী স্কুল থেকে বেলা সাড়ে ১২ টায় একা বাড়ীতে ফিরছিলেন। তখন তাদের বাড়িতে কোন লোকজন ছিল না। বাড়ীতে আগ থেকে ওঁৎপেতে থাকা উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের আব্দুর রশীদের পুত্র জাহাঙ্গীর আলম কালা মেয়েটির মুখ চেপে ধরে ঘরের পেছনে খড়ের ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনায় মেয়েটির পালক মা বাদী হয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্ত আসামী পলাতক ছিল। মঙ্গলবার (১২ মার্চ) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

এদিকে কালার গ্রেফতারের খবরে ভোগতেরা সহ আশপাশের কয়েকটি গ্রামের গ্রামবাসীরা স্বস্তি প্রকাশ করে জানান, কালা ইতিপূর্বে ৫/৬টি মেয়ে শিশুকে ধর্ষণ ও ছেলে শিশুকে বলাৎকার করেছে এবং বেশ কয়েকজন মহিলাকে ধর্ষণ করেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর