বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা

জায়েদ আহমেদ, নিজস্ব প্রতিবেদক / ২৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ মার্চ, ২০২৪

আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

আজ রবিবার (১০ মার্চ) মৌলভীবাজার সদর উপজেলার কোর্ট রোড, চৌমুহনা, টিসি মার্কেটসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য, ফলের ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

জানা যায়,আজকের তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চৌমুহনাতে অবস্থিত মাহদী ফ্রেশ ফুডকে ২ হাজার টাকা, নূরজামান ফল ভান্ডারকে ১ হাজার টাকা, টিসি মার্কেটে অবস্থিত হাসান ভ্যারাইটিজ স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম জানান,আজকের অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

তিনি আরোও বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর