বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সজল বৈদ্য (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে কুলাউড়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হাড়গ্রামের রবীন্দ্র বৈদ্যের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব জানান, বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া রেলস্টেশনে ঢোকার সময় সজল ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পুলিশ সজলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর