বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

কুলাউড়ায় সড়ক থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মো. রহমান আলী (৬৫) নামে এক নৈশপ্রহরীর লাশ সড়কে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মার্চ) ভোর ৬টার দিকে পৌর শহরের বিছরাকান্দি এলাকায় সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নৈশপ্রহরী রহমান আলী কুলাউড়া ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকায় নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, ধারণা করা হচ্ছে- ভোর ৫টার দিকে নৈশপ্রহরীর দায়িত্ব পালনকালে বেপরোয়া কোনো যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন।

মোহাম্মদ আলী আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর