শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

বড়লেখা প্রতিনিধি / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ মার্চ, ২০২৪

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এমরান আহমদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) বিকেলে বিয়ানীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের আষ্টসাংগন নামকস্থানে এই দুর্ঘটনা ঘটনা ঘটে৷

নিহত এমরান বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বড়খলা গ্রামের সয়দুর রহমানের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এমরান আহমদ সোমবার বিকেলে বিয়ানীবাজারে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলে বড়লেখায় ফিরছিলেন। বিয়ানীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের আষ্টসাংগন নামকস্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এমরানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে এমরানের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর