শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
খোর্শেদ আলমের বিরুদ্ধে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা প্রত্যাহারের দাবি সিএমএফ-এর ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়? মৌলভীবাজারে বাবাকে খুন্তির আঘাতে হত্যা, ছেলে গ্রেপ্তার এয়ারপোর্ট থানার ওসি মোবাশ্বিরকে ক্লোজড ঘরের সিলিংয়ে মাথা বের করে রেখেছিলো অজগর সাপ খাল পরিষ্কার অভিযানে এমপি,জনগণকে সঙ্গে নিয়েই পরিবর্তন সম্ভব জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম জিলাপিতে বিষাক্ত ‘হাইড্রোজ’ ব্যবহার: মৌলভীবাজারে বেঙ্গল সুইটকে ১৬ লাখ টাকা জরিমানা শিশু উদ্যানের সংস্কার ও সাংস্কৃতিক অঙ্গন পূর্ণ জাগরণে মতবিনিময় সভা কমলগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?

ডেস্ক রিপোর্ট / ৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৪ বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ূন আখতার জানান, পরপর দুই দফা এই ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল সাতক্ষীরা বলে তিনিও জানিয়েছেন ।

বেলা ১ টা ৫৪ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড ধরে এই ভূমিকম্প স্থায়ী হয়।

আনন্দবাজার অনলাইনের খবর বলছে, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর