সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক / ৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেটে চারদিন সব ধরণের সভা-সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪ টা পর্যন্ত সবধরণের জনসভা, মিছিল, শোভাযাত্রা আয়োজন ও তাতে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘন্টা ও পরবর্তী ৪৮ ঘন্টার জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়- এই চারদিন কোন আক্রমণাত্মক কার্যক্রম ও বিশৃঙ্খল আচরণ করতে পারবেন না। ভোটার বা নির্বাচনী কাজে নিয়োজিত বা দায়িত্ব পালনরত ব্যক্তিগণকে হুমকী বা ভয়ভীতি প্রদর্শন করা যাবে না এবং কোন অস্ত্র বা শক্তি প্রদর্শন করা যাবে না।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়- এসব নির্দেশনা অমান্য করলে ২ বছর থেকে থেকে ৭ বছরের কারাদন্ড বা অর্থন্ডে প্রদান করা হবে।

প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর