মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-সিএনজি সংঘ/র্ষে নি/হ/ত ২ কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ

নিজেরা হানাহানিতে লিপ্ত হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক / ৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। ফাইল ছবি

নিজেরা হানাহানিতে লিপ্ত হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে বলে সতর্ক করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান।

সেনাবাহিনীকে সহায়তা করতে সবার প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

রাজধানীর রাওয়া কনভেনশন হলে মঙ্গলবার ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান এসব বার্তা দেন।

জেনারেল ওয়াকার–উজ–জামান বলেন, ‘নিজেরা যদি হানাহানিতে লিপ্ত থাকেন, তাহলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে, সতর্ক করে দিলাম। সেনাবাহিনী আপনার জন্য কাজ করে। সেনাবাহিনীকে সাহায্য করেন, আমাদের আক্রমণ করবেন না।’

তিনি বলেন, ‘অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। আমরা দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসতে চাই। নিজেরা হানাহানিতে ব্যস্ত বলেই অপরাধীরা সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে।’

সেনাপ্রধান বলেন, ‘অবশ্যই গণহত্যা এবং অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হতে হবে, কিন্তু পুলিশ, র‍্যাব, ডিজিএফআই, এনএসআইয়ের মতো প্রতিষ্ঠানগুলোকে আন্ডারমাইন (অবমূল্যায়ন) করে দেশে শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘আমরা বলেছিলাম ১৮ মাসের মধ্যে নির্বাচন হবে। সরকার সেদিকেই যেতে যাচ্ছে।’

পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে সেনাপ্রধান বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো ইফ এবং বাট নেই। কোনো সেনাসদস্য করে নাই। যারা শাস্তি পেয়েছে, তারা শাস্তি পাওয়ার যোগ্য।

‘কোনো রাজনৈতিক ব্যক্তি জড়িত কি না, তা তদন্ত কমিশন বের করবে। বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে কেউ কেউ। এটা ভালো হবে না।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর