শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

নিখোঁজের তিনদিন পর চা বাগানের ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

বাড়ি থেকে তিন দিন নিখোঁজ থাকার পর মৌলভীবাজার জেলার কুলাউড়ায় উপজেলায় একটি চা বাগান থেকে কানাই প্রাচী (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। (২২ ফেব্রুয়ারি) শনিবার সন্ধ্যার পর উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলীছড়া চা বাগানের গহীন জঙ্গলের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে কুলাউড়া থানা পুলিশ। এসময় তার গলা কাটা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের স্ত্রী শিলা প্রাচী জানান, সে দিন মজুর কাজের পাশাপাশি রাতে ব্রাহ্মণবাজারে নাইট গার্ড হিসেবে কাজ করতো। গত ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি।

এঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে স্থানীয় বিকাশ গোয়ালা, শিবু গড় ও সৌরভ গড় নামে তিনজন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এব্যাপারে কুলাউড়া থানার (ওসি তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে রবিবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে স্থানীয় তিনজনকে আটক করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর