শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

কমলগঞ্জে ধর্ষণের চেষ্টাকালে চিৎকার করায় কিশোরীকে হত্যা, ১৭ দিন পর গ্রেফতার-১

ডেস্ক রিপোর্ট / ৩১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের চা শ্রমিক কন্যা পূর্নিমা রেলী (১০) ধর্ষণের চেষ্টা কালে চিৎকার করায় দায়ের কূপে কিশোরীর হাতের কজি ও গলা কেটে হত্যা করে দুই যুবক। ঘটনার ১৭ দিন পর আটক যুবককে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার শমশেরনগর নারায়ন টিলায় অভিযান চালিয়ে থাকে আটক করা হয়। অপর অভিযুক্ত আটকের তৎপরতা চলছে।

আটককৃত হত্যাকারী দিবস রেংগট কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের নারায়ন টিলার লাসমা রেংগটের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শমশেরনগর চা বাগানের ৬ নম্বর শ্রমিক বস্তির চা শ্রমিক আপ্পানা রেলীর মেয়ে পূর্নিমা রেলী (১০) গরু আনতে গিয়ে গত ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় নিখোঁজ হয়েছিল। পরদিন ৬ ফেব্রুয়ারী সকালে চা বাগান লেকের ধারে গলাকাটা ও হাতের কব্জি কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করেছিল পুলিশ। খবর পেয়ে কমলগঞ্জ থানার ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরী করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছিল। শুরু থেকেই চা বাগান শ্রমিকদের ধারণা ছিল শিশু পূর্নিমাকে শারীরিকভাবে নির্যাতন করে পরে গলা ও হাতের কব্জি কেটে হত্যা করা হয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে তিনি ও তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রতন হাওলাদা ঘটনাস্থল থেকে জব্দ দুই জোড়া সেন্ডেলের সূত্র ধরে তদন্ত করে ১৭ দিন পর শমশেরনগর চা বাগানের যুবক দিবস রেংগট (১৯) কে (২১ ফেব্রুয়ারী) রাত ১২টায় আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তার সাথে আরও একজন ছিল। কিশোরীকে একা পেয়ে তারা দুইজন ধর্ষণের চেষ্টা করে। তখন কিশোরী পূর্ণিমা চিৎকার করলে দা দিয়ে তার মুখে আঘাত করে একই সাথে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে।

তিনি আরও জানান, পলাতক অন্য আসামীকে আটকের চেষ্টা চলছে বলে এখন তার নাম প্রকাশ করা হচ্ছে না। আজ সকালে আটকৃত দিবস রেংগটকে গ্রেফতার দেখিয়ে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর