রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

কমলগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজন আবেদীন রাজু / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দুরন্ত স্পোর্টিং ক্লাব এর আয়োজনে কাজী মামুন ফ্রিজ এন্ড স্মার্ট ফোন মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গাউছিয়া সোবহানীয়া এরশাদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইবেকারের মাধ্যমে ছাতকছড়া একাদশ ৩-২ গোলে আলম ফাইটার্স কে পরাজিত করে। বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ ও পরাজিত দলকে একটি স্মার্ট ফোন দিয়ে পুরুষ্কৃত করা হয়।

ব্যবসায়ী মো. হারিছউর রহমান হারিছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট এর সাধারন সম্পাদক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

ধারা ভাষ্যকার খাঁন মোহাম্মদ হোসাইন ও শামিম আহমেদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্টপোষক ও ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সহ-সভাপতি কাজী মো. মামুনুর রশীদ মামুন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, জামায়াতে ইসলামী কমলগঞ্জ পৌর শাখার সভাপতি মো. আব্দুল হাই, শ্রমিক কল্যাণ ফেডারেশন কমলগঞ্জ এর সভাপতি মাওলানা আব্দুস সালাম প্রমুখ।

এছাড়াও খেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ ক্রিকেট একাডেমির সদস্য সচিব মাহমুদ আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সালাহ উদ্দিন শুভ, সাংবাদিক রাজন আবেদিন, সাইদুল ইসলাম, জায়েদ আহমেদ প্রমুখ।

খেলা দেখতে আসা মুজাই মিয়া জানান, আমার বয়স ৭০ বছর। আমি দেশের বিভিন্ন স্থানে খেলা দেখে আসছি। ফুটবল খেলা দেখতে আমার ভালো লাগে। আয়োজক কমিটি এত সুন্দর একটি খেলার আয়োজন করায় তাদের ধন্যবাদ জানাই।

এ বিষয়ে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক কাজী মামুনুর রশিদ মামুন বলেন, ‌‘যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারিনি। প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যান্ত সুন্দর ভাবে খেলাটি সম্পন্ন হয়েছে। আগামীতেও এই খেলার আয়োজন করবো।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর