রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

চিকিৎসা দিতে ইউরোপের ৪৭ চিকিৎসক বাংলাদেশে

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

দরিদ্র রোগীদের উন্নত চিকিৎসা দিতে বাংলাদেশে এসেছেন ইউরোপের খ্যাতনামা ৪৭ জন চিকিৎসক। যুক্তরাজ্য ভিত্তিক মানবিক সেবা প্রতিষ্ঠান তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট বিভাগে আগামী এক সপ্তাহ মেগা মেডিকেল ক্যাম্প করবেন তারা।

দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথেও এক বৈজ্ঞানিক সেমিনারে আজ (সোমবার) অংশ নেন তারা।

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন ঢাকার ইন্টার কন্টিন্টোল হোটেলের বলরুমে এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বৃটেনের হাউজ অব লডর্সের সদস্য মঞ্জিলা পলা উদ্দিনসহ দেশের খ্যাতিমান চিকিৎসকরা। কার্ডিয়াক, ব্রেন, নিউরো, শিশু, চক্ষু, গাইনীসহ বিভিন্ন বিষয়ের প্রখ্যাত ইউরোপীয়ান চিকিৎসকরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নানা বিষয় তুলে ধরেন এই সেমিনারে।

আগামিকাল থেকে চিকিৎসক দলটি সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দেবেন। এ দলে আছেন ফ্রান্সের স্বনামধন্য কার্ডিয়াক সার্জন অধ্যাপক ফিলিপ মেনাশে, ইংলান্ডের অধ্যাপক ম্যাথিয়াস ও অধ্যাপক কুমারান।

বাংলাদেশে বিদেশী চিকিৎসকদের এত বড় মেগা মেডিকেল ক্যাম্প এর আগে আর হয়নি বলে জানান, আয়োজক প্রতিষ্ঠান তাফিদা রাকিব ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সেলিনা বেগম। মেডিকেল ক্যাম্প শেষে ৬ মার্চ বাংলাদেশ ছাড়বেন ইউরোপের এই চিকিৎসক দলটি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর