শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কেন্দ্রীয় ঔষধাগারে ঝটিকা পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক / ১৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

রাজধানীর তেজগাঁও এলাকায় কেন্দ্রীয় ঔষধাগারে (সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো – সিএমএসডি) ঝটিকা পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রোববার দুপুর ১টা ৫০ মিনিট থেকে বেলা ২টা ২৫ মিনিট পর্যন্ত পুরো প্রতিষ্ঠান ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম স্বাস্থ্যমন্ত্রীর সাথে ছিলেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সেখানে উপস্থিত কর্মকর্তাদের কাছে বিভিন্ন বিষয় জানতে চান।

এসময় তিনি সেখানে কয়েক শ কার্টুন ভর্তি নানারকম জরুরি স্বাস্থ্যসেবা সামগ্রী অকেজো অবস্থায় পড়ে থাকতে দেখেন। নানারকম জরুরি স্বাস্থ্যসেবার পণ্য সেখানে অনেক দিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরকম নানা অনিয়ম নজরে এলে সেসব বিষয়ে উপস্থিত সিএমএসডিতে কর্মরত উর্দ্ধতন কর্মকর্তাদের জিজ্ঞেস করেন। স্বাস্থ্যমন্ত্রীর অধিকাংশ প্রশ্নেরই উত্তর দিতে পারেননি উপস্থিত সিএমএসডি কর্মকর্তারা।

স্বাস্থ্যমন্ত্রী এসব অনিয়ম দেখে এই স্টোরেজ এর সব মালামালের তালিকাসহ, কোন মালামাল কত তারিখে ডেলিভারি হয়েছে এবং আগামীতে কোন পণ্য কবে ডেলিভারি করা হবে সেগুলোসহ, কেন এত বিরাট সংখ্যক মালামাল নষ্ট হয়ে পড়ে আছে তার কারণ জানিয়ে আগামী সাত দিনের মধ্যে মন্ত্রীর নিকট একটি লিখিত প্রতিবেদন জমা দেবার নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী সেখানে উপস্থিত স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমকে এই রিপোর্ট নির্দিষ্ট সময়ে সংগ্রহ করে রিপোর্ট অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নিতে একটি জরুরি মিটিং করবেন বলে জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর