শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

বাংলাদেশের সীমান্তে ভাসছিল বিএসএফ সদস্যের মরদেহ

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
শনিবার সকালে ইছামতি নদীর চর থেকে বিএসএফ সদস্যর ভাসমান মরদেহ উদ্ধার করে বিজিবি। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা দেবহাটা উপজেলার হাড়দ্দহায় ইছামতি নদীর চর থেকে এক ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্যর ভাসমান মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সকালে বিএসএফ সদস্যের মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেন স্থানীয়রা।

সাতক্ষীরার শাখরা বিওপি ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা নায়েক সুবেদার আনিসুর রহমান জানান, নিহত বিএসএফ সদস্যের নাম মোহাম্মাদ রিয়াজ উদ্দীন (৩০)। তিনি ভারতের ৮৫ বিএসএফ ব্যাটেলিয়নের আওতাধীন সোবাহাম বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ইঞ্জিনচালিত নৌকায় বাংলাদেশ-ভারত সীমান্ত নদী ইছামতিতে টহলে বের হন। ওই সময় ঝড় ও বৃষ্টির কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। টহলে থাকা অন্য তিন সদস্য সাঁতার কেটে কুলে উঠতে পারলেও রিয়াজ ডুবে মারা যান। পরবর্তীতে ইছামতির বাংলাদেশ সীমান্তের পাড়ে মরদেহ ভাসতে থাকে। বিজিবি ও বিএসএফের যৌথ উদ্যোগে মরদেহ উদ্ধার করা হয়। পরে বিএসএফ সদস্যদের কাছে মরদেহ ফেরত দেওয়া হয়।

সাতক্ষীরা ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবির হাসান মজুমদারও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর