মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী কমলগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন- সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর

কুলাউড়ায় শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

প্রতিদিনের মৌলভীবাজার / ২২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে হাকালুকি পঞ্চম মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি সাংবাদিক হোসাইন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেল আহমদ এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউাড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: জাকির হোসেন, সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্ঠা এম এস আলী, ভুকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফখর উদ্দিন ও সংগঠনের সাবেক সহ-সভাপতি ও উপদেষ্ঠা নজরুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ৫ম মেধাবৃত্তি পরীক্ষার আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহ-সাধারণ সম্পাদক এফরুল ইসলাম রুহিন ও অর্থ সম্পাদক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য মেধাবৃত্তির বিকল্প নেই। মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। আগামী প্রজন্মকে যোগ্য, মেধাবী ও সত্য নাগরিক হিসেবে গড়ে তোলতে হলে তাদের উৎসাহ দিতে হবে। ভালো সহপাঠির সাথে মেশার সুযোগ করে দেয়া জরুরি। হাকালুকি যুব সাহিত্য পরিষদ দীর্ঘদিন যাবত এ কাজ করে যাচ্ছে। সংগঠনটি মানবিক কাজও করছে। আগামী দিনে এ কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তোলে দেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর