বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

বিএমএসএফ এর মৌলভীবাজার জেলা সম্মেলন অনুষ্ঠিত

রাজন আবেদীন রাজু, নিজস্ব প্রতিবেদক / ২২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
আবুজার রহমান বাবলা সভাপতি ও সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম সুলতান কে

জেগে উঠো বাংলার বিবেক’ এই স্লোগানকে সামনে নিয়ে সাংবাদিকদের দাবী ও অধীকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বি এম এস এফ) মৌলভীবাজার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় জেলার শাহ মোস্তফা রোড়স্থ শহীদ আইভি রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার এর আহবায়ক আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক চেকপোস্ট পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল হাকিম রাজ এর সভাপতিত্বে ও সদস্য সচিব কাইয়ুম সুলতান এর পরিচালনা প্রধান অতিথির ভার্চ্যুয়ালি বক্তব্য দেন সংগঠন এর ট্রাস্টি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর, বিশেষ বক্তা হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক বেলাল তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবর পত্র এর জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক শ ই সরকার জবলু, সিনিয়র সাংবাদিক ও অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা জিতু তালুকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপ-প্রচার সম্পাদক ও সমন্বয়ক শাহনেওয়াজ চৌধুরী সুমন।

এছাড়া বক্তব্য রাখেন তাজুদুর রহমান, পিন্টু দেবনাথ, শুধাংশু শেখর হালদার, আবুজার রহমান বাবলা, মোক্তাদির হোসেন, মোনায়েম খান, আমিরুল ইসলাম শাহেদ, মো: রিপন মিয়া, আলতাফুর রহমান, রাজন আবেদিন, নির্মল এস পলাশ, সুলতান আহমেদ, রুহুল আমিন রনি প্রমুখ।

অনুষ্টানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে পাঠ করেন হাফিজ ক্বারী জুবায়ের আহমেদ।

সম্মেলনে আবুজার রহমান বাবলাকে সভাপতি ও এম এ কাইয়ুম সুলতান কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সর্বসম্মতিক্রমে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর