শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

গোয়াইনঘাটে আবারও একটি মর্টারশেল উদ্ধার

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

গোয়াইনঘাটে ৪ দিনের ব্যবধানে আবারও উপজেলার জাফলং থেকে আরো একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ২৩ ফেব্রয়ারী রাত ৯ টার দিকে মধ্যে জাফলং ইউনিয়নের নয়া গাঙ্গের এলাকায় একজন লোক নদী পারাপারের সময় হঠাৎ লোহার টুকরো পায়ের নিচে পরলে নদী থেকে তুলে নদীর পাড়ে নিয়ে আসেন। পানি দিয়ে ধুয়ার পর দেখা যায় এটি একটি মর্টারশেল।

এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে গোয়াইনঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি পুলিশের হেফাজতে নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টারশেলটি থেকে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে। বর্তমানে একদল পুলিশ এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

উল্লেখ্য গত ৪দিন আগেও গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে পিয়াইন নদী থেকে বালু উত্তোলনের সময় জনৈক বারকি শ্রমিকের হাতে একটি মর্টারশেল লাগে। সেটি গত মঙ্গলবার বিকেলে বোম ডিসপোজাল টিম সিলেট (এসএমপি) নদীর তীরে ধ্বংস করে। তার রেস কাটতে না কাটতেই আবারও একটি মর্টারশেল পাওয়ায় যায়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর