শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

সিলেটে আরও নারীর চার সন্তানের জন্ম

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেটে একসঙ্গে চার মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন আরও এক নারী। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের মাধ্যমে এই চার শিশুর জন্ম হয়।

শিশু চারটির বাবার নাম রুহুল আমিন ও মা ফৌজিয়া বেগম। তাদের বাড়ি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই অপারেশন করা হলে চারটি সন্তানের জন্ম হয়। পরে শিশু চারটিকে নবজাতক নিবিড় যত্ন ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

এছাড়া প্রসূতি মা ফৌজিয়া বেগমও সুস্থ আছেন বলে জানায় উইমেন্স হাসপাতালের ওই কর্মকর্তা।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছিলেন আরও এক নারী। ওই নারীর বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর গ্রামে।

এরওআগে ২০২২ সালের ২২ নভেম্বর ওসমানী হাসপাতালে মৌলভীবাজারের রাজনগরের লিপি রানী নামে আরেক নারী চার সন্তানের জন্ম দেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর