শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত সদস্য গ্রেফতার

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার দিবাগত রাত ২টার দিকে তাদেরকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কারাগারে প্রেরণ করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ৩টি লোহার রামদা, ১টি কুড়াল, ১টি কাঠের রুল, ১টি লোহার দা ও ২টি কালো রংয়ের প্লাস্টিকের টর্চলাইট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুলাউড়া পৌর এলাকার বাসিন্দা সেলিম মিয়া (৪০), জাহিদুল ইসলাম (২৯) ও মো. সেলিম আহমদ (৪২)।

থানাপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে এসআই দেবাশীষ তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়েরের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর