বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি কামাল সাধারণ সম্পাদক জয়নুল নির্বাচিত

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এ্যাড.মোঃ কামাল উদ্দিন আহমদ চৌধুরী (২০৩ ভোট) ও সাধারণ সম্পাদক পদে এ্যাড.মোঃ জয়নুল হক (১৮০ ভোট) বিজয়ী হয়েছেন।

সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কামরেল আহমদ চৌধুরী ১৫৯ভোট ও সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাহবুবুল আলম-১ (৯৮) ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী ) রাত নাড়ে ১১টায় এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ভূপতি রঞ্জন চৌধুরী।

নির্বাচনে ১৫ পদের বিপরীতে প্রতিদ্বন্ধিতা করছেন ২৫ জন।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার এ্যাড.ভুপতি রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কমিশনার হলেন, এ্যাড. অঞ্জন কুমার সুত্রধর এ্যাড. আব্দুল মুমিত চৌধুরী, এ্যাড. অম্লান দেব রাজু।

সহ:- সভাপতি পদে এ্যাড মোঃ আব্দুল মতিন-১
(২১৪) ভোট পেয়ে ১ম বিজয়ী হয়েছেন ও এডভোকেট দিপ্তেন্দু কুমার দাশ গুপ্ত ১৭৯ ভোট পেয়ে ২য় নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে এ্যাড. দানিয়েল আহমদ ২৩৭ ভোট পেয়ে ১ম বিজয়ী হয়েছেন ও ২য় বিজয়ী হয়েছেন ১৫৯ ভোট পেয়ে এ্যাড,মো: নজরুল ইসলাম -১।

পাঠাগার সম্পাদক পদে নিবার্চিত এ্যাড মো: জাহিদুল ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাড মনজুরুল মাহবুব আলম পেয়েছেন ১৬৯ ভোট।

এছাড়াও জুনিয়র সদস্য ৫ টি পদের মধ্যে ৩ জন বিজয়ী হয়েছেন তাঁরা হলেন. ১ম এ্যাড, মোঃ ছানোয়ার হোসেন ২১৪ ভোট, ২য়,এ্যাড.ফজলে এলাহী ২০০ ভোট, ৩য় এ্যাড. মো: বুলবুল আহমেদ ২০০ ভোট। ভোট পূর্ণ গননার পর ৪র্থ ও ৫ম সদস্যের নাম ঘোষিত হইবে বলে জানা যায়।

আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মহিলা সম্পাদক পদে এ্যাড, সুপ্তা দাশ গুপ্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড. মোঃ ইমরান মিয়া লস্কর, সিনিয়র সদস্য পদে এ্যাড,মোঃ শেখ হাবিবুর রহমান ও এ্যাড, মামুনুর রশীদ।

এর আগে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী ) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সমিতির ১নম্বর বার ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর