শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

বড়লেখায় ভাষা শহীদদের প্রতি নিসচা’র শ্রদ্ধা নিবেদন

বড়লেখা সংবাদদাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

অমর ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা শাখা। এছাড়াও প্রতিবারের মতো এবারো নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

একুশের প্রথম প্রহরে রাত ১২-০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য জাকারিয়া আহমদ প্রমুখ।

পরে উপজেলা প্রশাসনের সাথে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য, নিসচা বড়লেখা শাখার পক্ষ থেকে দপ্তর সম্পাদক এনাম উদ্দিন জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে প্রতিবারের মতো এবারো ব্যাপক কর্মসূচির নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, ২১ ফেব্রুয়ারি রাত ১২-০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্থানীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো ব্যাজসহ কবরস্থানে ভাষাশহীদদের স্মরণে কবর জিয়ারত।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দোয়া মাহফিল এবং কন্যাদায়গ্রস্ত পরিবহন শ্রমিক পরিবারের মেয়ের বিয়েতে মানবিক সহায়তা প্রদান, অস্বচ্ছল পরিবারের ৯ম শ্রেনীর মেধাবী ছাত্রীকে গাইড বই/শিক্ষা উপকরণ প্রদান ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর