সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

সাংবাদিককে মারধর করে টাকা ছিনতাই, আ.লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ১১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
প্রতিকী ছবি

ভোরের কাগজ পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি ও ঠিকাদার আব্দুল মন্নান তাওহীদকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় মনির হোসেন (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া মনির শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন।

লিখিত অভিযোগে ভুক্তভোগী মন্নান তাওহীদ জানান, আসামী মনিরের সাথে পূর্ব থেকেই ব্যবসায়িক বিষয় নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে গত ১২ ফেব্রুয়ারি সকালে মনির আমাকে বাসা থেকে পানি উন্নয়ন বোর্ডের সামনে আসতে বলেন।

আমি সেখানে আসলে মনির লোকজন নিয়ে আমাকে ঘাড় ধরে ধাক্কাইতে ধাক্কাইতে একটি চায়ের দোকানের ভিতর ঢুকিয়ে দোকানের ঝাপ আটকিয়ে অবরুদ্ধ করে হাতে থাকা রডের চিপ লাঠি দিয়ে আমাকে মারধর করতে থাকে । এসময় আমার পাঞ্জাবির পকেটে থাকা পানি উন্নয়ন বোর্ডের অফিস ভবনের রং ক্রয়ের জন্য রাখা ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ।

ঝালকাঠি সদর থানার ওসি মো.শহিদুল ইসলাম বলেন, মনিরকে সকালে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর