মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

রেলে লোকসানের দুই কারণ জানালেন মন্ত্রী

প্রতিনিধি, দিনাজপুর / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
দিনাজপুরের পার্বতীপুরে শনিবার দুপুরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম।

দুটি কারণে রেল খাত লোকসানে রয়েছে উল্লেখ করে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, এ অবস্থা থেকে উত্তরণে কাজ করছে সরকার।

দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে শনিবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে রেল লোকসানে রয়েছে। দুর্নীতি ও অব্যবস্থাপনা থেকে উত্তরণের জন্য সরকার কাজ করছে।

‘ইতিমধ্যে এ ব্যাপারে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। রেলকে লাভজনক করে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে।’

রেলের টিকিট কালোবাজারি নিয়ে মন্ত্রী বলেন, ‘রেলের টিকেট কালোবাজারি হয়। ইতিমধ্যে দুটি চক্রকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। টিকিট কালোবাজারির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‘এমনকি কালোবাজারির সাথে জড়িত সহজ ডটকমের কর্মকর্তাদের চাকরিচ্যুতসহ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। সহজ ডটকমকে আমরা সতর্ক করে দিয়েছি। আগামী ঈদে রেলের টিকেট কালোবাজারি যাতে না হয়, সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাসহ রেলের জনবলের প্রচুর সংকট রয়েছে। এই লোকোমোটিভ কারখানা রেলের ইঞ্জিন মেরামতে অবদান রাখছে। চলতি বছরেই জনবল নিয়োগ প্রদান করে সংকট মোকাবিলার চেষ্টা করা হবে।

‘রেল যাত্রী ও মালামাল পরিবহনের জন্য খুবই নিরাপদ এবং সহজ মাধ্যম। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী রেলকে প্রতিটি জেলায় সম্প্রসারণের নির্দেশনা প্রদান করেছেন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর