রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে যুবকের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের ফাঁড়ি কুরঞ্জি এলাকার একটি পাহাড়ি ছড়া থেকে দিপেন মুন্ডা (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুরমা চা বাগান এর ফাঁড়ি কুরঞ্জি এলাকার প্রসাদ মুন্ডার ছেলে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে কুরঞ্জি পুঞ্জির কাছে পাহাড়ি ছড়ায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। তার শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন। পরে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি দীপেন মুন্ডার বলে শনাক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে দুর্বৃত্তরা দীপেনকে নির্মম ভাবে হত্যা করে কুরঞ্জি এলাকার একটি পাহাড়ি ছড়ায় লাশ ফেলে দিতে পারে।

এদিকে কমলগঞ্জ থানাকে বিষয়টি অবগত করলে খবর পেয়ে সকাল সাড়ে নয় টায় কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এর নেতৃত্বে লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে বলে জানা যায়।

নিহত দীপেনের বাবা প্রসাদ মুন্ডা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল কি না জানা নেই। শেষকৃত্যানুষ্ঠান শেষে মামলা করবেন।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় দীপেনর শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। পুর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করতে পারে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর