রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

কমলগঞ্জে ফাঁদ পেতে পাখি শিকার, ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড

সালাহউদ্দিন শুভ / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে ফাঁদ পেতে পাখি শিকার করতে গিয়ে মখলিছ মিয়া নামে এক যুবকের ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন। এসময় বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আটক মখলিছ মিয়া উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের বাসিন্দা।

যুবকের ৪ দিনের বিনাশ্রম কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার মাধবপুর এলাকায় পাখি শিকারের সময় তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জানা যায়, এ উপজেলা সহ জেলার বিভিন্ন এলাকায় শীত মৌসুম আসলেই স্থানীয় একটি চক্র নানা প্রজাতির পাখি শিকারে তৎপর হয়ে উঠে। তেমনই ভাবে বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয়দের অভিযোগে উপজেলার মাধবপুর এলাকায় পাখি শিকার করাকালে মখলিছ মিয়াকে হাতেনাতে পাখিসহ আটক করা হয়। এ সময় শালিক, ঘুঘুসহ বেশ কয়েকটি পাখি খাঁচায় পাওয়া যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাখি শিকারের দায়ে মকলিছ মিয়াকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উদ্ধারকৃত পাখিগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে পাখিগুলোকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ে নিয়ে গিয়ে অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম, শুব্রত সরকারসহ অনেকে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন,‘মখলিছ মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ফাঁদ পেতে পাখি শিকার করে আসছিলেন। বৃহস্পতিবার তার কাছ থেকে পুষা পাখিসহ সরঞ্জাম উদ্ধার করা হয় এবং পাখি শিকারের দায়ে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিকেলে পুলিশের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর