সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

কমলগঞ্জে দিনব্যাপী পিঠামেলা

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে বাঙালির লোকজ ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ শীতকালের দিনব্যাপী পিঠামেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার শমশেরনগরে আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে দ্বিতীয় বারের মতো এই পিঠা মেলার আয়োজন করা হয়।

সরেজমিনে পিঠামেলা ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের প্রাঙ্গনে বাঙালির বিভিন্ন ধরনের পিঠাপুলি নিয়ে ভিন্ন নামে ৭ টি স্টল বসেছে। একেকটি স্টল ভিন্ন ভাবে সাজানো হয়েছে। পিঠামেলা দেখতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকসহ ও নানা পেশার মানুষ ভীর করছেন। মেলার একপাশে মুক্ত মঞ্চ রয়েছে এখানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ-গান ও কবিতা আবৃত্তি করছে।

পিঠামেলায় আসা ক্ষুদে শিক্ষার্থীরা বলেন, মেলায় এসে আমাদের অনেক ভালো লাগছে। এখানে অনেক ধরনের পিঠা দেখেছি যা আগে কখনো দেখিনি। মেলায় আমদের সাথে পরিবারের অনেকেই এসেছেন।

আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু বলেন, এই পিঠামেলা আমাদের দ্বিতীয় আয়োজন। পিঠামেলায় বিদ্যালয়ের বাচ্চারা অনেক আনন্দ করে। তাদের সাথে অভিভাবকরাও আসন। বিভিন্ন ধরনের পিঠাপুলি নিয়ে স্টল গুলো সাজানো হয়েছে। এখানে হাজরি বিরিয়ানিও পাওয়া যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা পেশার মানুষ মেলায় আসেন। এখানে ৭টি স্টলে হরেক রকমের পিঠা প্রদর্শন, বিক্রয় ও বিতরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর