বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

শীতার্তদের পাশে মানবিক পুলিশ “ছিদ্দিক”

সালাহউদ্দিন শুভ / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

চায়ের রাজ্যে দিন দিন জেঁকে বসেছে শীত। দিনে ও গভীর রাতের আঁধারে রাস্তায় ঘুরে ঘুরে কাউকে না জানিয়ে হঠাৎ শীত বস্ত্র নিয়ে ছিন্নমূল দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মানবিক পুলিশ সদস্য ছিদ্দিকুর রহমান সাদেক। তিনি কমলগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ঘুরে ১হজার পরিবারের মাঝে এসব শীত বস্র বিতরণ করেন।

শীতবস্র দেওয়া হয় মানবতার ফেরিওয়ালা পরিষদ ও সিলেট-কমলগঞ্জ এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে।

সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন মধুপুর উপজেলার অনেক অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন মানবিক পুলিশ সদস্য ছিদ্দিকুর রহমান সাদেক। কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন গায়ে শীতবস্ত্র (কম্বল) দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় মানুষেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকই কম্বল পেয়ে আবেগে বলে আমাদের খুব ভালো লাগছে এই কম্বলগুলো পেয়ে।

মানবতার ফেরিওয়ালা পরিষদের সম্পাদক ও সিলেট- কমলগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিদ্দিকুর রহমান সাদেক বলেন, গত কয়েক দিন যাবৎ এই এলাকায় তীব্র শীত পড়েছে। শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেকেরই শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই।

এছাড়াও তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণকালে আমাদের সংগঠনগুলোর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমার জন্মভুমি কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের সংগঠনের উদ্যোগে সিলেট, সুনামগঞ্জ, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতার্থদের শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর