বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

জেল থেকে মুক্তির পর ফের জেলগেট থেকে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান বদরুল

নিজস্ব প্রতিবেদক / ৩১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

জামিনে জেল থেকে মুক্তির পর ফের জেলগেট থেকে গ্রেপ্তার হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুল।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে ছাড়া পাওয়ার পরই জেলগেট থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এরপর ডিবি তাকে কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সোমবার (১৬ ডিসেম্বর ) পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার পতনের পর গত ২৯ সেপ্টেম্বর মৌলভীবাজার মডেল থানার একটি মামলায় ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে আটক করা হয়। গতকাল রোববার (১৫ ডিসেম্বর) উচ্চ আদালত থেকে দুটি মামলার জামিন পান সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে ছাড়া পাওয়ার পরই ডিবি পুলিশ থাকে গ্রেপ্তার করে। পরে মৌলভীবাজারের কুলাউড়া থানার ১২ নাম্বার মামলার আসামি হিসাবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন, কুলাউড়া থানার ১২ নাম্বার মামলায় ইফতেখার আহমেদ বদরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে আবার পাঠানো হয়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে রহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয় ইফতেখার আহমেদ বদরুলকে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর