বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জে সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

শ্রীমঙ্গলে লোকালয় থেকে বানর উদ্বার

নিজস্ব প্রতিবেদক / ১০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রামনগর মনিপুরী পাড়া থেকে একটি দলছুট বানর উদ্বার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রামনগর মনিপুরী পাড়ার বাসিন্দা শিমুল তরফদারের বাসা থেকে বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন যৌথ অভিযান করে প্রাণীটিকে উদ্বার করে। পরে প্রাণীটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যায় তারা।

রামনগরের বাসিন্দা শিমুল তরফদার বলেন, এই বানরটি প্রায় দুই তিন মাস ধরে বানরটি এলাকায় ঘুরাফেরা করছে। প্রায়ই মানুষের ঘরবাড়িতে ঢুকে যায়। মানুষের ঘরের জিনিসপত্র ক্ষতি করে। আমাদের এলাকায় অনেক ছোট ছোট শিশু আছে। আমরা এই বানরটিকে নিয়ে অনেক আতংকে থাকতাম। আজ সকালে আমাদের বাড়িতে প্রাণীটি ঢুকে গেলে আমরা ঘরের সব দরজা বন্ধ করে বন বিভাগকে জানাই। পরে বন বিভাগের লোকজন ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এসে এটি ধরে নিয়ে গেছে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, প্রাণীটি সুস্থ অবস্থায় রয়েছে। আমরা এটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করে দিবো।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, বানররা দল বেধে থাকে, এটি একটি দলছুট বানর। খাবারের সন্ধ্যানে বন ছেড়ে লোকালয়ে এটি অনেক দিন ধরেই রয়েছে বলে মনে করছি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর