মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে সেনাবাহিনী মাধ্যমে পুলিশের অস্ত্র হস্তান্তর

ডেস্ক রিপোর্ট / ১৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনীর মাধ্যমে পুলিশের অস্ত্র হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় থানা কম্পাউন্ডে পুলিশের সকল অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ হস্তান্তর করেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত মেজর মেজবা। এসময় উপস্থিত ছিলেন মেজর ইমরান, সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুল ইসলাম ও অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়।

এসময় মেজর মেজবা বলেন, গত ৫ আগষ্ট দেশে সরকার পরিবর্তনের পর বিক্ষোভকারীদের দ্বারা শ্রীমঙ্গল থানা আক্রমনের শিকার হয়। এসময় বিক্ষুব্ধ জনগণ থেকে পুলিশকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা। পরে পুলিশের সকল অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ নথি সেনাবাহিনীর হেফাজতে নেয়া হয়েছিল। সেনাবাহিনীর সহায়তায় পুলিশকে সচল করা হলে পুলিশের সকল অস্ত্র হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুল ইসলাম সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আজ থেকে পুলিশি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সেই আগের মত ফিরে যাবে বলে তিনি জানান।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর