রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: জবি শাখার তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগ

অনলাইন ডেস্ক / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
জবি শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের বিরুদ্ধে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

তদন্ত কমিটির সদস্যরা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তাহসান আহমেদ রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ হীল বারী।

কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সরেজমিনে তদন্ত করে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

গত ৩০ জুন প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে আকতার হোসাইনের সংশ্লিষ্টতা নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

বিষয়টি নজরে এসেছে কেন্দ্রীয় ছাত্রলীগেরও। এ জন্য এ তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানান কেন্দ্রীয় ছাত্রলীগের একাধিক নেতা।

নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসাইনের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়টি বিভিন্ন সংবাদ প্রকাশ হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের নজরে আসায় তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইনের বিরুদ্ধে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনাটি সামনে আসে।

এর আগে ২০২২ সালের ১ জানুয়ারি মো. ইব্রাহিম ফরাজিকে সভাপতি ও এসএম আকতার হোসাইনকে সাধারণ সম্পাদক করে জবি শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এর পর থেকে জবি ছাত্রলীগের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, নারী কর্মীদের শ্লীলতাহানি, নারী কর্মীদের রিসোর্টে নিয়ে যাওয়া, কমিটির একাধিক নেতাকে মারধর, একাধিক সাংবাদিককে মারধর ও হেনস্তা, ছিনতাই, চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়।

ঘোষণার ছয় মাসের মাথায় বিভিন্ন অভিযোগে জবি শাখা ছাত্রলীগের কমিটি স্থগিতও করা হয়েছিল।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর