সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক / ৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ জুন, ২০২৪

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে দেশটির আল আলিফ শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাইমচর উপজেলার ৩ নম্বর দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের ইসমাইল ছৈয়ালের ছোট ছেলে সাব্বির, একই ইউনিয়নের বর্ডারফুল এলাকার জামাল চৌকিদাদের ছেলে সবুজ চৌকিদার ও ২ নম্বর আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিফাত।

নিহত তিনজনই চাঁদপুরের হাইমচর উপজেলার বাসিন্দা। আজ শুক্রবার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ২ নম্বর আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী।

তিনি বলেন, নিহতরা সৌদি আরবের আল আফিফ শহরে কর্মরত ছিলেন। তাদের মরদেহ দেশে আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর